সাধারণ আলোচনা

এয়ারপোর্টে লেবার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে প্রবাসীদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি

M
md morsid
3 দিন আগে 52 বার দেখা হয়েছে
আসসালামু আলাইকুম। সকল ভাই ও বন্ধুদের শুভেচ্ছা জানাই। আমার একটি বিশেষ সমস্যায় পড়ে খুব টেনশনে আছি। আমার শ্বশুরের লেবার কার্ডটি দেশে যাওয়ার সময় এয়ারপোর্টে পুলিশের কাছে হারিয়ে যায়। তখন দায়িত্বরত পুলিশেরা বলেছিল যে কার্ডটি খুঁজে পেলে আল খয়র পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবে, কারণ উনি আল খয়রে থাকতেন। পরবর্তীতে আমরা আল খয়র পুলিশ স্টেশনে গেলে তারা জানায় যে কার্ডটি সেখানে আসেনি এবং এয়ারপোর্টে যোগাযোগ করতে বলেন। এরপর আমি আজ এয়ারপোর্টে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি। তারা অনেকগুলো লেবার কার্ড বের করে দিলেও সেখানে কার্ডটি পাওয়া যায়নি। তখন পুলিশ বলে যে, নতুন করে পুলিশ স্টেশন থেকে কার্ড বানিয়ে নিতে। আমি তাদের জিজ্ঞেস করেছি যে উনি তো এখন দেশে আছেন, সে ক্ষেত্রে আমি কি নতুন কার্ড বানাতে পারব কিনা? তারা বলেছে যে সমস্যা নেই, বানানো যাবে। কিন্তু মূল সমস্যা হলো—যে আরবাবের (স্পন্সর) মাধ্যমে কার্ডটি বানানো হয়েছিল, তাকে আমি চিনি না এবং বর্তমানে সে আর নেই। এমতাবস্থায় আমি কি অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো লোক দিয়ে এই নতুন কার্ডটি করিয়ে নিতে পারব কি না? আমি একটি কোম্পানিতে চাকরি করায় এই বিষয়গুলো নিয়ে বেশ পেরেশানি ও দুশ্চিন্তার মধ্যে আছি। এ বিষয়ে অভিজ্ঞ ভাই ও বন্ধুরা যদি একটু পরামর্শ বা দিকনির্দেশনা দিয়ে সাহায্য করতেন, তবে আমি ভীষণ উপকৃত হতাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
2 টি উত্তর

উত্তরসমূহ (2)

M
MD MIZAN
3 দিন আগে
হারিয়ে গেছে বলে আবেদন করুন আপনার লেবার কার্ড
M
mdazad
2 দিন আগে
MDAZAD. 90467960

আপনার মতামত দিন